সুপ্রভাত ঢাকা

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন’—এই আহ্বানকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে নজরুল ভিলেজ প্রাঙ্গণে এ অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে নজরুল ভিলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।