সুপ্রভাত ঢাকা

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাত্তলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মহসিন উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) আবদুল কাইয়ূম। এছাড়া জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় পটুয়াখালীর উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। পাশাপাশি জনস্বার্থে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন, পটুয়াখালী।