সিরাজগঞ্জের কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মিষ্টির দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী বাজারে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন। এ সময় বাজারের আব্দুল কাইয়ুম ফল ভাণ্ডার ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ইউএনও শাহানাজ পারভীন বলেন, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

