রাজশাহীর মোহনপুর উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামপুর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক। এ সময় বিএনপি নেতা জুলহাস উদ্দিন দুলাল, সুবহান, কারিম শেখ, যুবদল নেতা আসলাম ফরহাদ, মোনারুল, শরিফুল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

