ফরিদপুরের আলফাডাঙ্গায় বাকাইল এতিমখানা ও মাদরাসায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিন। পরিচালনা করেন শিক্ষা সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস।
এ সময় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সদস্য মো. হারুন অর রশিদ, মো. সেলিম মিয়া, মো. শাহিদুল ইসলাম, মো. বেলায়েত মিয়া ও মো. ইমরান হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হাফেজ মাওলানা ওমর ফারুকের পরিচালনায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদরাসার উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

