সুপ্রভাত ঢাকা

২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

২০ হাজার ইয়াবাসহ যুবক আটক
২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন কক্সবাজারের রামু উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবাসহ শফিকুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর বিশেষ টহলদল এ অভিযান চালায়। আটক শফিকুল রামুর গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, অভিযানের সময় মো. রুবেল মিয়া (৩০) নামে আরও একজন পালিয়ে যায়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬ হাজার টাকা। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।