সুপ্রভাত ঢাকা

রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার যুবকের এক বছরের কারাদণ্ড

রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার যুবকের এক বছরের কারাদণ্ড
রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার যুবকের এক বছরের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকার রাড়ী বাড়ি বিদ্যালয়ের সামনে গ্রাম পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ছোট কৈবর্তখালী গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি রাজাপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে জাহাঙ্গীরের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।