কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী প্রয়াত কনস্টেবল বিশ্বনাথ হালদারের পরিবারের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রদত্ত শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিশ্বনাথ হালদারের স্বজনদের হাতে এই উপহারসামগ্রী তুলে দেন জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেন পুলিশ সদস্য কনস্টেবল বিশ্বনাথ হালদার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রয়াত সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও আন্তরিকতার প্রকাশ হিসেবে আইজিপির পক্ষ থেকে এই বিশেষ শুভেচ্ছা উপহার পাঠানো হয়।
উপহার বিতরণকালে পুলিশ সুপার মেরিন সুলতানা প্রয়াত কনস্টেবল বিশ্বনাথ হালদারের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানান, জেলা পুলিশ সর্বদা তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সহায়তায় পাশে থাকবে।

