সুপ্রভাত ঢাকা

কলাপাড়ায় পাঁচদিন ব্যাপী রাস মেলা মঙ্গলবার থেকে

কলাপাড়ায় পাঁচদিন ব্যাপী রাস মেলা মঙ্গলবার থেকে
কলাপাড়ায় পাঁচদিন ব্যাপী রাস মেলা মঙ্গলবার থেকে

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মদনমোহন সেবাশ্রমে পাঁচদিন ব্যাপী রাস মেলা মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হবে। মেলা উপলক্ষে মন্দির আঙ্গিনায় শতাধিক দোকান মালিক তাদের অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন।

এ মন্দিরে রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগলমূর্তি দর্শন করবে আগত নর-নারীরা। এ বছরের রাসমেলায় ওই সেবাশ্রমের ৯৯ তম রাসমেলা বলে জানা গেছে। সোমবার রাত ৮টার দিকে রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এসময় রাধাকৃষ্ণের যুগল মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে জগন্নাথ আখড়ানাট মন্দির প্রদক্ষিণ করেন মদনমোহন সেবাশ্রম কমিটি।

এ বিষয়ে কলাপাড়া মদনমোহন শেবাশ্রম রাসমেলা উদযা্পন কমিটির সভাপতি দেবাশীষ সিকদার কালা জানান, আড়ম্বরপূর্ণ পরিবেশে এ বছরও রাসমেলা উদযা্পিত হবে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, রাস মেলা উদযা্পনে সকল ধরনের নিরাপত্তার জন্য সচেষ্ট রয়েছে পুলিশ।