ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ঝালকাঠির চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রতিটি কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
সভায় জেলার অবকাঠামোগত উন্নয়ন, সেবা প্রদান সহজীকরণ ও চলমান বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

