সুপ্রভাত ঢাকা

ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি, ১১ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী অনলাইনে ভিডিও কলের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এ সময় ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক রং নির্ধারণ, নির্দিষ্ট রুটে চলাচল, যানজট নিরসন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিরোদ বরণ জয়ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।